লালকেল্লায় প্রথমবার ‘বন্দে মাতরম’ ধ্বনি: ৮০তম স্বাধীনতা দিবসে আত্মনির্ভর ও বিকশিত ভারতের ডাক প্রধানমন্ত্রীর
স্বাধীনতার ৮০তম বর্ষে লালকেল্লার প্রাচীর থেকে তৈরি হলো নতুন ইতিহাস। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উল্লেখ করেন, স্বাধীনতার পর ১৫ আগস্ট লালকেল্লায় এই প্রথমবার ধ্বনিত হলো ‘বন্দে মাতরম’। জাতীয় গানের ১৫০ বছর পূর্তির মাহেন্দ্রক্ষণে এই উদ্যোগ অত্যন্ত ঐতিহাসিক তাৎপর্য বহন করে।‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর উদযাপনের অংশ হিসেবে লালকেল্লায় এই বিশেষ সম্মান জানানো হয়। ব্রিটিশ শক্তির বিরুদ্ধে লড়াইয়ে স্বাধীনতা সংগ্রামীদের মূল চালিকাশক্তি ছিল সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই অমর সৃষ্টি।[TECHTARANGA-POST:11683]প্রধানমন্ত্রী স্পষ্ট বার্তা দেন যে ভারতকে অন্য দেশের ওপর নির্ভর করে থাকলে চলবে না। ‘মেক ইন ইন্ডিয়া’, ‘স্বদেশি’ এবং ‘ভোকাল ফর লোকাল’-এর মাধ্যমে স্বনির্ভর হওয়ার ডাক দেন তিনি। গত এক দশকে ভারতের প্রতিরক্ষা উৎপাদন প্রায় ৪ গুণ বৃদ্ধি পেয়েছে, ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং বেড়েছে প্রায় ৭ গুণ এবং মোবাইল ফোন উৎপাদনে এসেছে ৩৩ গুণ বৃদ্ধি । পাশাপাশি ডিজিটাল লেনদেন বৃদ্ধি পেয়েছে প্রায় ১০০ গুণ।সাধারণ মানুষের কাছে দ্রুত পানীয় জল, বিদ্যুৎ, এলপিজি সংযোগ এবং পাকা বাড়ি পৌঁছে দেওয়ার পরিসংখ্যান তুলে ধরে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দেন যে ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ে তোলার লক্ষ্য বাস্তবায়িত হবেই।