Hidden Stories (বাংলা)

Shraddha Dubey missing: শ্রদ্ধা কোথায়? উত্তরপ্রদেশের ব্যবসায়ীর মৃত্যুতে তদন্তকারীদের নজরে এখন ইনফ্লুয়েন্সার বান্ধবী!

লখনউ: উত্তরপ্রদেশের লখনউয়ের এক অভিজাত আবাসন থেকে ২৮ বছর বয়সি এক কোটিপতি ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গত ৯ অক্টোবর লখনউয়ের অবধ গ্রিন অ্যাপার্টমেন্টের চতুর্থ তলার ফ্ল্যাট থেকে নিচে পড়ে মৃত্যু হয় শিবা শর্মা নামের ওই যুবকের। ঘটনার পর থেকেই পলাতক তাঁর মডেল তথা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বান্ধবী শ্রদ্ধা দুবে। লখনউ পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ও স্পেশাল টাস্ক ফোর্স এখন চষে বেড়াচ্ছে দিল্লি থেকে নেপাল পর্যন্ত। কোথায় লুকিয়ে রয়েছেন চর্চিত সেই বান্ধবী? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে তদন্তকারীদের মনে।পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল থেকে সেক্স টয় এবং যৌন উত্তেজক ওষুধ উদ্ধার করা হয়েছে। শিবার মা রঞ্জনা শর্মার অভিযোগ, তাঁর ছেলেকে দীর্ঘ দিন ধরে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন ও ব্ল্যাকমেল করে আসছিলেন শ্রদ্ধা। মৃত যুবকের শরীরে একাধিক আঘাতের চিহ্ন, সিগারেটের পোড়া দাগ, মুখে লিপস্টিক এবং মেকআপের প্রলেপ ছিল। ঘটনার দিন শিবা কেবল অন্তর্বাস পরা অবস্থাতেই ছিলেন। মায়ের দাবি, রাজনৈতিক নেতা, প্রভাবশালী আমলা ও ক্রিকেটারদের সঙ্গে নিজের সম্পর্কের কথা বলে শিবাকে ভয় দেখাত শ্রদ্ধা। মিথ্যা মামলায় ফাঁসিয়ে তাঁকে ফের জেলে পাঠানোর হুমকিও দেওয়া হত। এই চাঞ্চল্যকর অভিযোগের ভিত্তিতে শ্রদ্ধা, তাঁর বোন, ড্রাইভারসহ পাঁচজনের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে লখনউ পুলিশ।তদন্তে নেমে একের পর এক চাঞ্চল্যকর তথ্য হাতে আসছে তদন্তকারীদের। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, শিবা নিচে পড়ার ঠিক ১৫ মিনিট পরেই আবাসনের সামনে এসে পৌঁছায় ‘সেক্রেটারিমেট’ লেখা একটি সাদা রঙের অডি গাড়ি। ভেতরে কারা ছিলেন এবং এই আকস্মিক উপস্থিতি কার ইশারায়, তা নিয়ে চলছে জোরদার জেরা। অন্যদিকে, শিবা ও শ্রদ্ধার চ্যাট থেকে একাধিক প্রভাবশালী ব্যক্তির নাম উঠে আসায় মামলার পরিধি আরও বেড়েছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, শ্রদ্ধা একা হজরৎগঞ্জের বালু আড্ডার ফ্ল্যাটে থাকতেন এবং তাঁর অতীতের মডেলিংয়ের কেরিয়ার ও ফ্যাশন সার্কেলের যোগাযোগও খতিয়ে দেখা হচ্ছে।এদিকে, গত ৩০ আগস্ট লখনউয়ের গোমতীনগরে একটি গুলিবর্ষণের মামলায় নাম জড়ানোর পর পুলিশ শিবার বিরুদ্ধে ৫০ হাজার টাকার পুরস্কার ঘোষণা করেছিল এবং পরে পাটনা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। জামিনে মুক্ত হয়ে তিনি শ্রদ্ধার সঙ্গেই বসবাস করছিলেন। কিন্তু পুজোর মরশুমের মুখে এই রহস্যমৃত্যু এবং বান্ধবীর এমন আকস্মিক উধাও হয়ে যাওয়া লখনউয়ে চরম চাঞ্চল্য সৃষ্টি করেছে।

Shraddha Dubey missing: শ্রদ্ধা কোথায়? উত্তরপ্রদেশের ব্যবসায়ীর মৃত্যুতে তদন্তকারীদের নজরে এখন ইনফ্লুয়েন্সার বান্ধবী!