Hidden Stories (বাংলা)

গঙ্গাসাগরে বিজেপি নেতাকে এলোপাথাড়ি গুলি, ভোটের মুখে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগে সরব বিজেপি পরিবার

দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগর উপকূল থানা এলাকায় এক বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় বুধবার সকালে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। শ্রীধাম বাসস্ট্যান্ড ও গঙ্গাসাগর বাসস্ট্যান্ডের মধ্যবর্তী এলাকায় সকাল ৮টা নাগাদ এই হামলা চালানো হয়। আক্রান্ত বিজেপি নেতার নাম ত্রিলোকেশ ঢালি। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে তিনি যখন ওই এলাকায় ছিলেন, তখন একটি মোটরসাইকেলে করে দুই দুষ্কৃতী এসে আচমকা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুলির আঘাতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ত্রিলোকেশবাবু। ঘটনার পরেই চম্পট দেয় হামলাকারীরা।[TECHTARANGA-POST:7184]রক্তাক্ত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে দ্রুত সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান, বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আক্রান্ত নেতার ছেলে ত্রিদীপ ঢালি অভিযোগ করেছেন যে, সাগরে আগে কখনও এই ধরণের অপরাধমূলক কাজ দেখা যায়নি। তাঁর দাবি, আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার সম্ভাবনা থাকায় শাসকদলের মদতে গভীর ষড়যন্ত্র করে তাঁর বাবাকে খুনের চেষ্টা করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ। বিজেপি নেতৃত্বের পক্ষ থেকেও এই হামলার দায় শাসকদলের ওপর চাপানো হয়েছে, যদিও অভিযোগ অস্বীকার করা হয়েছে বিরোধী শিবির থেকে। কারা এই হামলার নেপথ্যে রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

গঙ্গাসাগরে বিজেপি নেতাকে এলোপাথাড়ি গুলি, ভোটের মুখে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগে সরব বিজেপি পরিবার

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার